স্টাফ রিপোর্টার
জামালপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম নয়াপাড়া মোঃ রেজাউল করিম (বিন্দু) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এর বাসায় এক দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায়। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায় শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার বাসিন্দা মোঃ রেজাউল করিম বিন্দুর বাসার দ্বিতীয় তলায় এক দুর্র্ধর্ষ চুরি হয়েছে। উল্লেখ্য তার বড় ছেলে আমেরিকা প্রবাসী। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে রেজাউল করিম (বিন্দু) মাগরিবের নামাজ আদায় করে বাসার দরজায় তালা ও লক দিয়ে বাহিরে যান এবং বাসায় পরিবারের কেউ ছিলনা এবং রাত দশটার দিকে বাসায় ফিরে তালা ও লক খুলে ঘরে প্রবেশ করতে পারেন না এ অবস্থায় পাশের বাসার কেয়ার টেকার এবং লোকজন ডেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান সংঘবদ্ধ চোরেরা বাসার পিছনের বারান্দার গ্রিল কেটে ও বারান্দার দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং বাসার দুটি স্টিল এর আলমারী ও দুটি ওয়ারডর্প ভেঙ্গে বহু মূল্যবান মালামাল নিয়ে যায়। যার মধ্যে রয়েছে ১২ ভরি স্বর্ণ, ১২শত ডলার, ২০টি প্রাইজবন্ড, নগদ ৫৩ হাজার টাকা, ২টি মূল্যবান হাত ঘড়ি সহ বিভিন্ন মূল্যবান মালামাল। এ অবস্থায় রেজাউল করিম (বিন্দু) হতভম্ব হয়ে ন্যাশনাল ইমার্জেন্সী সার্ভিস ৯৯৯ এ কল দিলে জামালপুর সদর থানার পুলিশ আসে এবং তদন্ত করেন ও ভিডিও করে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ ১০ দিন পেরিয়ে গেলেও চোর সন্ধ্যেহে কাউকে গ্রেফতার করতে পারেনি এবং কোন মালামালও উদ্ধার করতে পারেনি। জামালপুর শহরে চোরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। সংঘবদ্ধ চোর দলের উৎপাতে শহরের বাসাবাড়ির মানুষ জন উৎকন্ঠায় রাত্রি যাপন করছে। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারের চুরি যাওয়া মালামাল উদ্ধারে উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।
জামালপুর পৌরসভাধীন পশ্চিম নয়াপাড়া রেজাউল করিম বিন্দুর বাসায় দুর্ধর্ষ চুরি
