জামালপুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : ফজলু- সাত্তার প্যানেল বিজয়ী

মোহাম্মদ আলী
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন। এতে বিজয়ী হয়েছেন ফজলুর রহমান- আব্দুস সাত্তার প্যানেল। নবনির্বাচন প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থরা।
বুধবার, সমিতির জেলা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন ১৭টি পদের অনুকূলে মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৭শ ৯২টি ভোটের মধ্যে ভোট হয়েছে ৫শ ১৮টি। এতে চেয়ারম্যান পদে মোঃ ফজলুর রহমান পেয়েছেন ৩০১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আব্দুল জব্বার পেয়েছেন ২০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে, মোঃ আব্দুস সাত্তার পেয়েছেন ২৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেড এম নজরুল ইসলাম পেয়েছেন ২শ ১৬ ভোট। নব-নির্বাচিত এ কমিটি আগামী ২ বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।