বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিবেদক
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ইং এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিন মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুমনুর করিম। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, ২০২৬ ইং সালে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় হতে মোট ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি রুহুল আমিন মিলন বলেন, যারা জিপিএ-৫ পাবে তাদের প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।