খাদেমুল ইসলাম
দেওয়ানগঞ্জে ইএসডিও’র উদ্যোগে লিগ্যাল এইড কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. জহুরুল হোসেনের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) বিষয়ে উক্ত লিগ্যাল এইড কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া, পিআইও খবিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ, মডেল থানার এসআই সুমন, একাডেমিক সুপারভাইজার সজল ভদ্র, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, গ্রাম আদালত কো-অর্ডিনেটর জাকিয়া সুলতানা, ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার আব্দুল বারী আকন্দ, ইএসডিও’র প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, ব্রাক ম্যানেজার ওমর ফারুকসহ অন্যান্য।
দেওয়ানগঞ্জে ইএসডিও’র উদ্যোগে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত
