হাতে পেরেক ঢ়ুকে আহত নাহিদ রানা

তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। এমন খুশির মধ্যে দুঃসংবাদ। সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে লেগে হাতে চোট পেয়েছেন নাহিদ রানা। এখন কেমন আছেন তিনি? স্বস্তির খবর হলো, গুরুতর কিছু হয়নি নাহিদের। বিসিবির একটি সূত্র জানিয়েছে, হাতে পেরেক ঢ়ুকে ছিলে গেছে রানার। কিছু রক্ত বের হওয়ায় ব্যান্ডেজ করতে হয়েছে। তবে সেলাই লাগেনি। ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে। ব্যথা কমতে আপাতত সময় লাগবে। অবশ্য নাহিদ এখন এখন বিশ্রাম নেওয়ার যথেষ্ট সুযোগ পাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে পিএসএলেও তাকে যাওয়ার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।