ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ে পা রাখার পথে টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবারের মতো বিশ^খ্যাত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন এই সুন্দরী। তবে এবারের যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার পেছনের এক নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি। সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামক একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি। ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। তথ্যচিত্রটির গল্প আবর্তিত হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। মহুয়া তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর স্বপ্ন ও অস্তিত্ব রক্ষার লড়াই এখানে তুলে ধরা হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে পার্নো জানান, যেকোনো ভালো কাজের সঙ্গে থাকতে তিনি পছন্দ করেন এবং কান উৎসবের অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন। বলিউড থেকে নিয়মিতভাবে ঐশ^রিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বিদ্যা বালনের মতো তারকাদের কান উৎসবে দেখা যায়। এবার টলিউডের পার্নো মিত্রের পাশাপাশি বলিউডের তারা সুতারিয়াও প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন।
Related Posts
এবার ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা অরোরা
- আজ ডেস্ক
- March 11, 2026
বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই চর্চার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন […]
সবকিছুই মাটি থেকে আসে : জয়া
- আজ ডেস্ক
- April 28, 2026
অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে […]
বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেল কারাগারে
- আজ ডেস্ক
- April 3, 2026
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে […]
