নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর চতুর্থ দিনে মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও তুমুল প্রতিদ্বন্দ্বিতা। বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।
বিভিন্ন উপেজলা থেকে মেয়েদের কাবাডি প্রতিযোগিতায় মোট ০৮টি দল অংশগ্রহণ করে। আজকের দিনে অনুষ্ঠিত ১ম রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক খেলা উপহার দেয়। শারীরিক শক্তি, দ্রুততা ও কৌশল এই খেলায় জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনাল শেষে ইসলামপুর উপজেলা ও জামালপুর পৌরসভা ফাইনালে উঠে। দুটি দলের মধ্যে ফাইনাল ম্যাচটি ০৮/০৫/২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে।
এছাড়া বিভিন্ন উপেজলা থেকে ছেলে ও মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয় মোট ০৬টি দল। আজ অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখায়। কোয়ার্টার ফাইনাল শেষে মেয়েদের বকশীগঞ্জ উপজেলা ও জামালপুর পৌরসভা ফাইনালে উঠে। দুটি দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অদ্য সকাল ১০.০০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ইভেন্টের সর্বশেষ খেলাগুলো অনুষ্ঠিত হবে ১০/০৫/২০২৬ তারিখ।
৫ম দিনের খেলাগুলো ছিল প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা ও ক্রীড়াসুলভ মনোভাবের এক অনন্য উদাহরণ। খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আগামী দিনে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো আরও জমজমাট হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য যে, বিগত ০২/০৫/২০২৬ তারিখে সারা দেশব্যাপী একযোগে উক্ত খেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
