এনসিপির ঢাকা মহানগর উত্তরে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার ৩ শতাধিক নেতাকর্মী। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নতুন যোগদান করা সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। নতুন যোগ যারা দিয়েছেন তাদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মী, ডাক্তার, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণেরা। যোগদান অনুষ্ঠানে আরিফুল ইসলাম আদীব বলেন, আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। এই ৩৫ জনের নেতৃত্বেই মূলত প্রায় তিন শতাধিক নেতাকর্মী যোগদান করছেন। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।