ঠাকুরগাঁওয়ে সড়কের পাশে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার ১১টি খাতা। গতকাল শনিবার সকালে পৌরশহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোণে এসব খাতা পড়ে ছিল। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খাাতাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে হাতে নিয়ে দেখা যায় খাতাগুলো অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের। খাতাগুলো দেখতে পেয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পথচারীদের মাঝে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় শিক্ষার্থীরা পরীক্ষার খাতার নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ।
ঠাকুরগাঁওয়ে রাস্তা থেকে পরীক্ষার ১১ খাতা উদ্ধার
