মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য -মোঃ মোখলেছুর রহমান মামুন

সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার, মেলান্দহ উপজেলাধীন ৮নং ফুলকোচা ইউনিয়নে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মৌন সমর্থন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী, ফুলকোচা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মামুন নির্বাচিত হলে ফুলকোচা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তিনি ৮নং ফুলকোচা ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান রিপনের সহোদর ছোট ভাই এবং ১৯৯১ সালে মেলান্দহ-মাদারগঞ্জ এর বিএনপির দলীয় মনোনীত প্রার্থী শাহ মোঃ খায়রুল বাশার চিশতীর ভাগিনা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, বঞ্চিত ও শোষিত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর, রাজপথের এই লডাকু সৈনিক বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন মিথ্যা,হয়রানি মূলক ও ষডযন্ত্র মূলক মামলা, জেল জুলুম হামলা অন্যায় অত্যাচারের শিকার হয়েও শহীদ জিয়ার আদর্শের এই নির্ভীক রাজনীতিবিদ রাজপথ ও সমাজ সেবা ছাড়েননি। তিনি ২০১১ সালে অত্র ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দী এবং ২০১৬ সালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেন। খবর নিয়ে জানা যায়, এই বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর ফুলকোচা মহিউছস্ন্নুাহ কওমী মাদ্রাসার সাধারন সম্পাদক এবং তিনি ও তার পরিবার ৮২ শতক জমি দান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও তিনি ফুলকোচা-পাহাড়ী পটল সমাজিক গোরস্থানের সাধারন সম্পাদক এবং পাহাড়ী পটল বায়তুল মামুর জামে মসজিদের সাধারন সম্পাদক এবং হাজরাবাড়ী বনিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও হাজরাবাড়ী ধান ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনিপুন ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ইতিমধ্যে তিনি হত দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাসের প্রতিক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। তার সম্পর্কে জানতে চাওয়া হলে, হাজরাবাড়ী বাজার সুনামধন্য দই ও মিষ্টি ব্যবসায়ী কাশফুলের মালিক ও অত্র ইউনিয়ন ০৮ নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুল হক(সাবেক মেম্বার) বলেন, মামুন একজন সৎ, নিষ্ঠাবান পরোপকারী ও পরিশ্রমী ছেলে। দলের প্রতিটি কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি সাধারন মানুষের যেকোনো বিপদে আপদে ছুটে যায়। আমার বিশ্বাস জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সে চেয়ারম্যান নির্বাচিত হলে ফুলকোচা ইউনিয়নের জনসাধারন খুঁজে পাবে তাদের মধ্যে আস্থার আপন ঠিকানা। ফুলকোচা ইউনিয়ন নিয়ে মোঃ মোখলেছুর রহমান মামুনের উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে জীবন উৎসর্গ করতে চাই। জনগণের সেবা করাই পরম ধর্ম বলে আমি বিশ্বাস করি। আমি স্বপ্ন দেখি, ফুলকোচা ইউনিয়নের প্রতিটি মানুষ থাকবে হাসি-খুশি ও নিরাপদ। এলাকার প্রতিটি সমাজ হবে সুখি সমৃদ্ধ ও সাবলম্বী। সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। এলাকার প্রতিটি রাস্তা-ঘাট, হাট-বাজার,শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও মন্দির সহ সকল প্রতিষ্ঠান হবে উন্নত ও আধুনিক। বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হবে পাবলিক টয়লেট ও সাবমার্সেবল ওয়াটার প্ল্যান্ট। পরিশেষে তিনি এলাকাবাসীর সকল স্তরের নেতাকর্মী ও জনগণের নিকট ভোট,দোয়া,সমর্থন প্রত্যাশা করেন সেইসাথে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।