জামালপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জামালপুরে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গনে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
জামালপুর- ৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সময় বক্তারা বলেন, সম্প্রতি হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশুদের জন্য ভয়াবহ এই রোগটি যেন মহামারি আকারে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার জরুরী ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করেছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের এই হাম-রুবেলা টিকাদান করা হবে। জামালপুরের ৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে মোট ২ লাখ ৬৬ হাজার ৮৯০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি টিকা গ্রহণের আহ্বান জানান বক্তারা।