দেওয়ানগঞ্জ সংবাদদাতা
দেওয়ানগঞ্জ উন্নয়ন সংঘ (কল) প্রকেল্পর বাস্তবায়নে এবং ক্লাইমেট অ্যাকশন এট লোকাল লেভেল কল-এর সহযোগিতায় ক্লাইমেট অ্যাকশন এট লোকাল লেভেল প্রজেক্ট দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম (এনএসপি) রিভিউ অ্যান্ড প্লানিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে বেইস প্রশিক্ষণ কেন্দ্রে ৯ জনু মঙ্গলবার সকালে আয়োজিত প্লানিং মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া। দেওয়ানগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে এবং উন্নয়ন সংঘ কল প্রকল্প উপজেলা শাখার ব্যবস্থাপক মো. আবু তাহের সরকারের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, কল প্রকল্পের ফিল্ড সুপারভাইজার হারুন-অর-রশিদ-সহ আরো অনেকেই। এছাড়া একইদিন উপজেলার চিকাজানী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাসের সভাপতিত্বে আরেকটি রিভিউ অ্যান্ড প্লানিং মিটিং অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রতন মিয়া।
দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কল প্রকল্পের উদ্যোগে রিভিউ অ্যান্ড প্লানিং মিটিং অনুষ্ঠিত
