খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ জহুরুল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ১০ জুন বুধবার সকালে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ সাদা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ দুলাল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপি’র সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি প্রবাল, দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সহকারী অধ্যাপক্ষ আবু হানিফ, এসএম বাতেন, এসআই সুমন, সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। বক্তাগণ উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানানো হয়।
দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
