গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে এক জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ১৫৩ জন গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ১৮৫ জন। গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৫১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
একদিনে নতুন হাম আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের
