ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদের ভবন স্থাপনের দাবিতে আয়নাপুর বাজারে আজ বৃহস্পতিবার সকালে সর্বস্তরের জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাবেক শিক্ষক সুরুজ্জামানের সভাপতিত্বে রফিকুল ইসলামের সঞ্চালনায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কৃষক দলের সভাপতি আব্দুল খালেক, উসমান গনি, শিক্ষক মাজহেদুল ইসলাম, ছাত্র নেতা জাকির হোসেন সহ আরো অনেকেই। বক্তারা আয়নাপুর বাজারে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল,মাদ্রসা, হাসপাতাল সহ পুরাতন ইউনিয়ন ভবন থাকার কারণে নতুন ইউনিয়ন পরিষদের ভবন আয়নাপুরে নির্মাণের দাবি জানান । এ ছাড়াও ভবন নির্মাণের সকল প্রস্তাবনা ও জমির খারিজ সহ কাজকর্ম সমাপ্ত হওয়ার পরও ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি চক্র ধুম্রজাল বিস্তার করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে বাধাগ্রস্থ করতে চাচ্ছে যাহা কাম্য নয় বলে প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যর হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। মানবন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী সহ সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। অপর দিকে আরেকটি জনসাধরণের অংশ মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবি তুলে কর্মসূচি পালন করেছেন। ওই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ নিয়ে চলছে জনসাধারণের মধ্যে নানা জল্পনা কল্পনা। এখন দেখার বিষয় ইউনিয়ন পরিষদের নতুন ভবন কোথায় স্থাপন হয় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনসাধারণের মাঝে।
ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন ভবন স্থাপনের দাবিতে আয়নাপুরে মানববন্ধন
