ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাইমেশিন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। প্রাথমিক পর্যায়ের ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাইমেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
