তুলশিচরে দুই দিনব্যাপী নৌকা বাইচের ফাইনাল খেলায় একতা নৌকা চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা
জামালপুর সদর উপজেলার ৪ নম্বর তুলশিচর ইউনিয়নের জামতলী বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৭ আগস্ট বিকেল ৩টায় উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। ফাইনাল খেলাকে ঘিরে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগমে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকসেদুর রহমান হারুন, নরুন্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সদর উপজেলারবিএনপি সহ-সভাপতি এমদাদুল হক, প্রচার সম্পাদক সুফিয়ান কবির (শিপন), নরুন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টো, ইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি, আতিক ৪ নং তুলশিচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪নং তুলশীচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান (মিজান)। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জামালপুরের ৫ সংসদ সদস্য এডঃ ওয়ারেজ আলী মামুন বক্তব্য বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে নৌকা বাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাশাপাশি নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে।
আয়োজকদের সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক নৌকা অংশ নেয়। ফাইনালে ইটাইল নৌকা ঘাট থেকে জামতলী ঘাট পর্যন্ত নির্ধারিত রুটে একতা নৌকা ও সোনার বাংলা নৌকা প্রতিদ্বন্দ্বিতা করে। উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতায় একতা নৌকা প্রথম স্থান অধিকার করে এবং সোনার বাংলা নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারী একতা নৌকার প্রতিনিধিদের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেলের চাবি তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন। দুই দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে ব্রহ্মপুত্র নদের দুই তীরে সকাল থেকেই হাজারো মানুষের ভিড় জমে। উৎসবমুখর এ আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।