মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুর জেলার মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধ, শিশু পুষ্টি ও মা-শিশুর সুস্বাস্থ্য বিষয়ক সপ্তাহব্যাপী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনার ১লা আগস্ট থেকে ৭ আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত চলবে। গত ৬ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো: কামরুজ্জামানের সভাপতিত্বে জুনিয়র ইন্সট্রাক্টর রুবেল আহম্মেদের সঞ্চালনায় সকল শিক্ষক-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় গণসচেতনামূলক ডকুমেন্টারি প্রদর্শন করেন। এ ধারা অব্যাহত রাখতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সার্বজনীন সহযোগিতা কামনা করেছেন।
মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
