এম.এফ.এ মাকাম
জামালপুর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর পথসভা, দোয়া ও দুস্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৪ জুলাই সকালে জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার আয়োজনে শহরের তমালতলায় পথসভায় বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সভাপতি মিজানুর রহমান মিজান, শহর যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিমসহ আরো অনেকে। এ সময় বক্তারা জাতীয় পার্টির সময়কালে দেশের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতির কথা উল্লেখ করে, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে দেশের মানুষের জন্য করণীয় বিষয়গুলো আলোকপাত করা হয়। পরে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের গ্রহের মাগফিরাত কামনা করে দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
জামালপুর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
