ইসলামপুর সংবাদদাতা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ১৫ জুন ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম মোজাআটা এলাকায় এবং মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সাহেববাড়ী ঈদগাহ মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পটি অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এবং প্রকল্পের উপকারভোগীসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেসমিন প্রকল্পের র্যালি ও আলোচনা সভা
