মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নজরুল বর্ষ উদযাপন

মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুরে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্ক্লু ও কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যজীবন নিয়ে দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন করা হয়। গতকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়াম হলরুমে অধ্যক্ষ প্রকৌশলী মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল মো: আনোয়ার হোসাইনের সঞ্চালনায় শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গজল, নৃত্য ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে কাজী নজরুল ইসলামের বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এর আগে নজরুল বর্ষে তাঁকে নিয়ে আলোচনায় অংশ নেন জুনিয়র ইন্সট্রাক্টর রুবেল আহম্মেদ, জুনিয়র ইন্সট্রাক্টর আহসানুল হক অনিক ও প্রধান সহকারী হাবিবুর রহমান।