মাদারগঞ্জে পানিতে ডুবে রাতুল নামে দেড় বছর বয়সী শিশু’র মৃত্যু

মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে রাতুল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ফাজিলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাতুল ওই গ্রামের মঞ্জুরুল ইসলাম সোহাগ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকার একপর্যায়ে বাড়ীর আঙ্গিনায় খেলা করা অবস্থায় শিশু রাতুল সবার অগোচরে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। দ্রুত শিশুটিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাহিদুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।