জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচী চাল সুষ্ঠভাবে বিতরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম.এ রফিক
জামালপুর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচী চাল সুষ্ঠভাবে বিতরণের লক্ষ্যে বুধবার উপজেলা হলরুমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের মাধ্যমে ট্যাগ অফিসার, খাদ্যবান্ধব ডিলারদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আরমান বিনতে ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ। এ ছাড়া সদর উপজেলার ১৫টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারগণ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে কোন ধরনের অনিয়ম গ্রহণ যোগ্য হবে না। যদি কেউ অনিয়ম করেন তবে জেল-জরিমানা করা হবে এবং কি তার ডিলারশীপ বাতিল করে দেওয়া হবে। সাধারণ মানুষ যেন ভোগান্তিরস্বীকার না হয় সে দিকে সকলেই সুনজর রাখবেন। কোন ধরনের অনিয়ম করা হলে উপজেলা প্রশাসনকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান।