রৌমারী সংবাদদাতা
ঢাকা-টু রৌমারী মহাসড়কে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত এবং ১জন আহত হয়েছেন। নিহতরা হলেন একই পরিবারের অন্তরভুক্ত। গতকাল ১৭ অক্টোবর শনিবার দুপুর ৩ টায় যাদুরচর ইউনিয়নের শিবিরডাঙ্গি দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, রৌমারী টু ঢাকাগামী মহাসড়ক দিয়ে অটোভ্যান যোগে রাজিবপুর যাওয়ার সময় ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থানে ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকের উপরে উঠে। এতে ইজিবাইকে থাকা যাত্রীসহ ড্রাইভার ৫ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, শরিফা খাতুন (৪২), শিল্পী খাতুন (২৬), রিশাদ (১২), তোবা (৭) ও অজ্ঞাত নামা ইজিবাইক ড্রাইভার। গুরুতর আহত বৃষ্টি (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃতু ঘোষনা করেন ও গুরুতর আহত বৃষ্টি নামের একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনাটি তৎক্ষনাত ছড়িয়ে পড়লে রৌমারী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থল পরিদর্শন করেন। এবিষয়ে রৌমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যাই। নিহত ও আহতদের উদ্ধার করা হয়। রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে দুর্ঘনা কবলিত লাশের শ্রুতহাল করে থানায় নিয়ে আসা হয়। এদুর্ঘটনার পর স্থানীয় ও বিভিন্ন লোকজনের ভিরে রৌমারী ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রৌমারীতে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত : আহত ১জন
