মেলান্দহে নাংলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জামালপুর মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের দেউলাবাড়িতে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং নাংলা ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী, মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৪নং নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো. জাকির হোসেন জাকির।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন জাকির তার আবেগঘন ও প্রতিশ্রুতিশীল বক্তব্যে বলেন, “আমার টাকা-পয়সার লোভ নেই, আমাকে যদি চেয়ারম্যান হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনাদের সেবায় আজীবন নিয়োজিত থাকবো।” তার এই বক্তব্যে উপস্থিত হাজারো জনতা ও দলীয় নেতাকর্মীরা করতালির মাধ্যমে স্লোগানে স্লোগানে একাত্মতা প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং নাংলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেউলাবাড়ী মন্ডলপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও মেলান্দহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ লেবু মন্ডল
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আঃ জলিল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য, শহিদুল্লাহ, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হাসেন আলী, ৪নং নাংলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, মোঃ আঃ রশিদ
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. জাকির হোসেন জাকিরের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে তার নেতৃত্বকে অপরিহার্য বলে উল্লেখ করেন। সভার শেষ পর্যায়ে এলাকার সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনা হয় এবং তা সমাধানে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিশেষে মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।