নিজস্ব প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে অবস্থিত জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মামুন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতাসদস্য এ.কে.এম মাহবুবুর রহমান মহব্বত সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মামুন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
