ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে পরিবেশবান্ধব পুষ্টি বাগান প্রদর্শণীর উপরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১২ নভেম্বর উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে এ কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠ দিবসে উৎপাদক দলের সদস্যসহ এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এ সময় প্রদর্শনী কৃষক পরিবেশবান্ধব পদ্ধতিতে বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান গড়ে তোলার বিভিন্ন কৌশল ও প্রযুক্তি তুলে ধরেন। পাশাপাশি বাড়ির আশপাশের পতিত জমি ব্যবহার করে নিরাপদ ও পুষ্টিকর শাকসবজি উৎপাদনের গুরুত্ব সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানার পরিচালনায় মাঠ দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুস সামাদসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
ইসলামপুরে পরিবেশবান্ধব পুষ্টি বাগান বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
