রাজনৈতিক প্রভাব বিস্তার করে ব্যবসায়িক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না – এড. শাহ মো: ওয়ারেছ আরী মামুন এমপি

নিজস্ব সংবাদদাতা
“রাজনৈতিক প্রভাব বিস্তার করে ব্যবসায়িক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। কেউ যদি এমন কিছু করেন, আমরা যদি সেরকম কোনো অভিযোগ পাই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।
শনিবার, দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত (২৭ ও ২৮ দ্বিবার্ষিক) কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভায় জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে উপরের কথাগুলো বলেছেন, জামালপুর-৫ আসনের এমপি, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি আরো বলেন, জামালপুর জেলার ব্যবসায়িক উন্নয়ন ও অগ্রগতি স্বার্থে নতুন নতুন শিল্প কারখানা এবং কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। আপনারা যারা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তারা সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করবেন। সভায় আরো বক্তব্য রাখেন, জামালপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি, জিল্লুর রহমান, পরিচালক, মনোয়ার হোসেন খসরু, লিয়াকত হোসেন ও নওয়াব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জামালপুর জেলার সিনিয়র ব্যবসায়িক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির মনোজ্ঞ সঞ্চালনা করেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক, সজিব খান।