ইসলামপুরে মাদকসেবী ৩ যুবকের কারাদন্ড

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর মাদক সেবনের দায়ে ৩ জন মাদকসেবী যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার উপজেলাধীন পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী ও বেপারীপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় মাদক সেবনকারী এনামুল হক (৩৭), মো: রিপন শাহ (১৯) ও মো: আদর আলীকে মাদক ও সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এনামুল হক ও আদর আলীকে ছয় মাস,রিপন শাহকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদন্ড দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শাহ মোঃ জোবায়ের।