ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন (ডঊঊ) বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা সম্পর্কে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৯ আগস্ট উপজেলা কৃষি অফিসের হলরুমে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে মেলান্দহ উপজেলা কৃষি অফিসার মো. আব্দুর রউফ, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল ফয়সাল, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. রতন মিয়া, মেলান্দহের অতিরিক্ত কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার এবং মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (অঘঈচ)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে এঊঝগওঘ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ওরিয়েন্টেশনে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষি ও বাজার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থা এবং পরিবারের পুষ্টি উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন (ডঊঊ) বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কার্যকরভাবে বাস্তবায়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান, জেন্ডার ডিজেস্টার ্ ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান, মনোয়ারা পারভিন। আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবারে পুষ্টিকর খাদ্যের সুযোগ বাড়াতে জেন্ডার-সমতাভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের (ডঊঊ) বিষয়ক উপকরণ সম্পর্কে অবহিত করা হচ্ছে।
ইসলামপুরে নারীদের অর্থনৈতিক ক্ষমতানে প্রশিক্ষণ সহায়িকা বিষয়ক ওরিয়েন্টেশন
