এম এ জলিল আকন্দ শশী-আল মুজাদ্দেদী
উপমহাদেশের প্রখ্যাত অলি আল্লাহ শাহ খাজা এনায়েতপুরীর খেলাফতপ্রাপ্ত দ্বিতীয় সাহেবজাদা ও বৃহত্তর ময়মনসিংহের ঐতিহাসিক “শম্ভুগঞ্জ দরবার শরীফ” র প্রতিষ্ঠাতা,অগনিত ইসলামী গ্রন্থ প্রনেতা,বাগ্মী, আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ মুজাদ্দেদে জামান গাউছুল আজম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ’ল্লামা শাহ সূফী খাজা মুহাম্মদ সাইফুদ্দীন নকশেবন্দী মুজাদ্দেদী এনায়েতপুরী-শম্ভুগঞ্জী (রহ:) সাহেবের পবিত্র ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে জামালপুর সদরের কুটামনি-সাতকুড়ায় ঐতিহ্যবাহী খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত তরিকত পাক দরবার শরীফের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো ৩০ আশ্বিন, ১৫ অক্টোবর বৃহস্পতিবার ফাতেহা শরীফে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। পবিত্র ও বরকতময় এ ফাতেহা শরীফে সমস্ত দুনিয়ার ইন্তেকাল প্রাপ্ত জামে আম্বিয়া,জামে আউলিয়া,মুমিন মুসলমান, শহীদান ও সালেহীনগনের আরওয়াহ পাকের হুজুরে ছোয়াব রেছানী ( ইরছাল) করা হইবে।
ফাতেহা শরীফে শাহান শাহে তরিকত, মুজাদ্দেদে জামান,গাউছুল আযম, হযরত শাহ ইউনুছ আলী এনায়েতপুরী নকশেবন্দী মুজাদ্দেদী চিশতি আলকাদরী কুদদেসাসিররুহুল আজিজ, তার বুজুর্গ পীর হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (র:),তার বুজুর্গ পীর মরমি কবি রাসুলে নোমা হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ ফতেহ আলী ওয়ায়েসী ( র:),তার বুজুর্গা কন্যাখ দূর্রে মাকনুন ফাতেমায়ে সানী সৈয়দা জোহুরা খাতুন (র:),পীরানে পীর গাযীয়ে বালাকোট হযরত মাওলানা শাহ সূফী নূর মুহাম্মদ নিযামপুরী ( রহ:)’ ইমামে রব্বানী, কাইয়্যুমেজ্জামানী,মাহবুবে সোবহানী হযরত শেখ আহমদ সিরহিন্দী মুজাদ্দিদ আলফেসানী (র:),ইমামুত তরিকত হযরতুল আ’ল্লামা সৈয়দ খাজা বাহাউদ্দিন নকশেবন্দ (র:),তার বুজুর্গ পীর শাহান শাহে তরিকত হযরত খাজা বাকীবিল্লাহ (রঃ),ইমামুত তরিকত, মুজাদ্দেদে আলফে আউয়াল,মাহবুবে সোবহানী, গাউছুল আযম,হযরতুল আ’ল্লামা বড় পীর সৈয়দ মুহিউদ্দীন আবদুল কাদির জিলানী ( র;),ইমামুত তরিকত, সুলতানুল হিন্দ,গরীবে নেওয়াজ হযরত সৈয়দ মইনুদ্দিন চিশতী আজমেরী ( রঃ),ইমামুত তরিকত হযরত খাজা শিহাব উদ্দিন আবু হাফস উমর সিদ্দিকী সোহরাওয়ার্দী (রহ), এবং তাহাদের পবিত্র নেছবতের সমস্ত আউলিয়া কেরাম,বুজুর্গ আশেকান মুরিদান, সর্বোপরী রহমাতুল্লীল আ’লামীন, হায়াতুন্নবী সর্দারে দো-আলম সারওয়ারে কায়েনাত মোফাখখারে মওজুদাত নূরে মুজাচ্ছাম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা ছাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম, উম্মেহাতুল মুমেনিনগন এবং খাতুনে জান্নাত হযরত মা ফাতিমাতুয যাহরা রাদ্বিয়ায়াল্লাহ তা’য়ালা আনহুমাসহ সমস্ত আহলে বাইত ও শুহাদায়ে কারবালা,খোলাফায়ে রাশেদীন, আশারায়ে মুবাশশারা, আল আসহাব, তাবেঈন, তাবে তাবেঈন, রাদিয়াল্লাহু তা’য়াল আনহুম আজমাইন, তাহাদের সকলের আরওয়াহ পাকের পবিত্র অনুষ্ঠান পরিপূর্ণ পবিত্রতা ও মর্যাদার সঙ্গে উল্লেক্ষিত তারিখে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত তরিকত পাক দরবার শরীফের প্রতিষ্টাতা ও গদিনশীন আলহাজ্ব শাহ খাজা মুহাম্মদ রেজাউল হক নকশেবন্দী মুজাদ্দেদী পীর কেবলাজান। তিনি আরো জানান, ৩০ আশ্বিন বৃহস্পতিবার বাদ ফজর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
খাজায়েনে রহমত দরবার শরীফে শম্ভুগঞ্জী পীর কেবলার ইন্তেকাল বার্ষিকীর ফাতেহা শরীফে আখেরী মোনাজাত ১৫ অক্টোবর
