নিজস্ব প্রতিবেদক
মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টারের পক্ষে গণ মিছিল করেছে ৯নম্বর ওয়ার্ডের জনগণ। গত মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিনের নেতৃত্বে ইউনিয়নের চর মাহমুদপুর বাঁশের ব্রীজ ও মাহমুদপুর বাজার এলাকায় এই গণমিছিল করা হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টারের পক্ষে একটি গণমিছিল ইউনিয়নের চর মাহমুদপুর এলাকা থেকে বের হয়ে কাজাইকাটা হয়ে মাহমুদপুর বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার চর মাহমুদপুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ৫ হাজার মানুষ অংশ গ্রহণ করে।
মিছিল শেষে ইউনিয়ন বিএনিপর সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টার। তিনি বলেন, মাহমুদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণ, দুর্নীতি ও অনিয়মমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ মাহমুদপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।
মিছিলে অংশ নেয়া জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘সাধারন একটি ওয়ার্ডের পক্ষ থেকে মিছিল করার জন্য আপনারা যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন, আমি সত্যিই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আশা করি নির্বাচনের শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। অন্য প্রার্থীর সমর্থকরা যত উসকানী মুলক কথাই বলুক না কেন, আপনারা ধৈর্য ধারন করবেন। তবে আপনাদের আজকের উপস্থিতি দেখে তাদের গাত্রদাহ্য শুরু হয়ে গেছে। তাই আপনারা কারো কোন উস্কানীমুলক কথায় কর্ণপাত করবেন না। মনে রাখবেন আমরা কথায় নয় কাজে বিশ^াসী।’’
এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু, যুব বিষয়ক সম্পাদক ইবাদুর রমান রোমান, ওয়ার্ড বিএনপির শহিদুল্লাহ সাজু মাস্টার সহ অন্যান্য নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। পরে মিছিলে অংশ নেয়া ৫ হাজার মানুষকে নৈশ ভোজ করানো হয়।
চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টারের পক্ষে ৯নম্বর ওয়ার্ডের গণমিছিল
