মাদারগঞ্জে পাওনা টাকা চাওয়ায় স্কুল শিক্ষক মমিন কে পিটিয়ে আহত

মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী হলি মিশন হাইস্কুল রোড, মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমির শিক্ষক আব্দুল মমিন তেঘরিয়া এলাকায় বাসিন্দা ফজলুর রহমান কে জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে ৫ লক্ষ টাকা হাওলাত দেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সে টাকা উদ্ধার করতে না পেয়ে পরিশেষে তার ছোট ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য হোসাইন মোঃ ফরহাদ হোসেন কে বিষয় টি সুরাহা করার জন্য তাগিদ দেন। কিন্তু টাকা না দিয়ে উল্টো তাকে আকস্মিক ভাবে বাণীকুঞ্জ রোডে ফরহাদ, তার ছেলে ও জামাতা পরিকল্পিত ভাবে রাস্তায় চলাচলের সময় মোটরসাইকেল গতিরোগ করে আবদুল মমিনের হাত থেকে মোটরসাইকেল এর চাবি কেড়ে নিয়ে তার উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ বিষয়ে মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমির শিক্ষার্থীরা শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন এব উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মরকলিপি প্রদান করেন। পরে আহত শিক্ষক আব্দুল মমিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।