নিজস্ব সংবাদদাতা
জামালপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘মুছা ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি শেরপুরের কুলুরচর ব্যাপারীপাড়াতে এ অনুদান কর্মসুচির আয়োজন করা হয়। মুছা ফাউন্ডেশনের আহ্বায়ক মো. রকিবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভেকেট নবীউর ইসলামের সঞ্চালনায় অনুদান হিসেবে ক্যান্সারে আক্রান্ত মোছা. শিরিনার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীসহ অন্যান্যা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ‘মুছা ফাউন্ডেশন’-এর মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। মুছা ফাউন্ডেশনের আহ্বায়ক মো. রকিবুল হোসেন এ প্রতিবেদককে জানান, সমাজের অসহায়, দুস্থ, পিছিয়ে পড়া ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই মুছা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আজ আমাদের সংগঠনটি একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর হাতে ২০হাজার টাকার চেক তুলে দিয়েছে। শুধু এই টাকাই না তার যাবতীয় চিকিৎসা বহনে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া চেয়েছেন যেনো এভাবেই সকলের সুখে-দুঃখে পাশে থেকে সেবা দিয়ে যেতে পারেন। চেক বিতরণকালে শেরপুরের কুলুরচর ব্যাপারীপাড়া গ্রাম কমিটির উপদেষ্টা মো. নজরুল ইসলাম, মো. আলী, সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. হান্নান, সদস্য মো. আলী, ইউপি সদস্য মো. এমরান, সংগঠনটির নেতা মো. জুয়েল, মো. শাজাহান ও সংগঠনটির নেত্রী মুস্তারি আক্তার মিরাসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানাগেছে, ২০২৬ সালের মে মাসের ১৩ তারিখে উদ্বোধনের মধ্যদিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত ১টি শিশুর পরিবারের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন জামালপুর সদর আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুরের মুছা ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান
