জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উদযাপন

নিজস্ব সংবাদদাতা
“নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসূলাল্লাহ (দঃ)” ধ্বনিতে মুখরিত হয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও জামালপুর দরবার শরীফের উদ্যােগে ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ শুকরিয়া মিছিল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ২৬ আগস্ট সকালে শহরের পিটিআই মোড় হতে ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ শুকরিয়া মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (রহ:) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় জশনে জুলুসের মিছিলটি। আনন্দ শুকরিয়া মিছিলে জেলার বিভিন্ন দরবার শরীফসহ নবীপ্রেমে উজ্জীবিত মুসলমানরা অংশগ্রহণ করেন। জশনে জুলুসে সারা শহরের ঢল নামে ধর্মপ্রাণ মানুষের।
জামালপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও গদ্দীনশীন শাহ্ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা নূরুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারী (মা.জি.আ) (বি এ অনার্স, এম. এ)-এর একমাত্রপুত্র জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা. জি.আ.) মাইজভান্ডারী ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া মিছিলের নেতৃত্ব দেন।
মিছিল শেষে জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা.জি. আ.) মাইজভান্ডারী দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে বক্তব্য রাখেন ও দোয়া প্রার্থনা করেন।
জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা.জি. আ.) মাইজভান্ডারী বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির কল্যাণে আল্লাহর পক্ষ থেকে তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়ে তোলা একান্ত প্রয়োজন। রাসূলকে অনুসরণ করাই একমাত্র সুপথ। এরপর রাত ৯ টায় শহরের তমালতলা মোড়ে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহেনশাহে বাবা নূরুল ইসলাম জামালপুরীর একমাত্র সাহেবজাদা, বর্তমান গদ্দীনিশিন হযরত মাওলানা রওনকুল ইসলাম জামালপুরী (মা: জি: আ:) মাইজভান্ডারী। উক্ত ওয়াজ মাহফিলে আরো ওয়াজ ফরমান গাউসুল আজম মাইজভান্ডারী দরবার শরীফের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আল-হাসান মাইজভান্ডারী, মুফতী এনায়েত হোসেন ফকির সাহেব আলমোজাদ্দেদী, মাওলানা বুলবুল ইসলাম সাহেব আলমোজাদ্দেদী, মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল হাশেম সাহেব। এছাড়াও ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়াহীদ তাউসিফ তাবিব, জেসিসিআই’র সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীন, মিরাজুল ইসলাম কামাল, মো. তারিকুল ইসলাম, মো. সাইখুল ইসলাম প্রমুখ।