মো: জুলফিকার আলম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার ২৯ আগষ্ট রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জেলা শিল্পকলা একা ডেমিতে অনুষ্ঠিত হয়েছে। নজরুল একাডেমি জামালপুর জেলা শাখা এর আয়োজন করে। নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার সভাপতি এড. রফিকুল ইসলাম জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের জেলা সভাপতি রেজভী আল জামালী রঞ্জু ও এড. শামসুল হক। মূখ্য আলোক হিসেবে আলোচানা রাখেন কবি নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ জাকির হোসেন। সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত নজরুল সংগীত শিল্পী ও নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম সোলায়মানসহ অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নজরুল একাডেমির সহ সম্পাদক মো. জাকিউল হক মিন্টু, হৃদয় লোহানী ও শারমিন সারা।
জামালপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
