ঝিনাইগাতী সংবাদদাতা
মাদককমুক্ত পরিবেশ ঝিনাইগাতী উপজেলা গড়ার লক্ষ্যে মাহমুদুল হক রুবেল সংসদ সদস্য, শেরপুর-৩ এর বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী গতকাল রোববার বিতরণ করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্রয়কৃত এসব ক্রীড়া সামগ্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ক্রীড়া ক্লাবে বিতরণ করা হয়। এ সময় ক্রীড়া সংস্থার সভাপতি আল আমীন, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ,সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন বলেন মাদক ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে থাকতে ক্রীড়াসামগ্রী বিতরন করা হলো।
ঝিনাইগাতীতে ক্রীড়া সামগ্রী বিতরণ
