জামালপুরে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

এম.এ.রফিক
জামালপুরে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- শাপলা কাব অ্যাওয়ার্ড এবং স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। জানা যায়, জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া জান্নাত আদিল জাতীয় পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় তাকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে শাপলা কাব অ্যাওয়ার্ড এবং স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।