খাদেমুল ইসলাম
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জহুরুল হোসেনের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
