নিজস্ব সংবাদদাতা
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জামালপুর সিভিল সার্জনের কার্যালয় এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকাল ৯টায় জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী খানম। সিভিল সার্জন ডাঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দিলরুবা আক্তার, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোবাশ্বেরা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান। অপরদিকে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাগত সাহার সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল বাসেত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষে ধারণা পত্র উপস্থাপন করেন ডাঃ রোকসানা ইয়াসমিন এবং জামালপুর এরিয়া প্রেগ্রামের পক্ষে পুষ্টি কার্যক্রমের উপর তথ্যচিত্র উপস্থাপন করেন সিডিও সাব্বির হোসেন রিয়াদ।
জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
