নিজস্ব সংবাদদাতা
জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির ভাড়া বাসায় র্দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগিরা হলেন জামালপুর জেলা জজ আদালতের মেলান্দহ কোটের সিভিল জজ মো: আহমাদুল কবির সাকিল এবং তার স্ত্রী দেওয়ানগঞ্জ কোটের সিভিল জজ নুসরাত জেরিন জেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের তিন তলা বাসার তৃতীয় তলায় গত ৭ মাস ধরে ভাড়া থাকেন বিচারক দম্পতি। ঐদিন বিচারক সাকিল তার স্ত্রী বিচারক নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিচারক সাকিল জানান, রাত ৮টার দিকে আমি বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু তালা না খোলায় বাধ্য হয়ে মিস্ত্রী ডেকে এনে তালা খোলার চেষ্টা করি। কিন্তু তালা খুলেও দরজা খুলতে না পেরে সন্দেহ হয় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে রেখেছে। এক পর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের প্রবেশ করি। এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সকল আসবাবপত্র খোলা, জিনিসপত্র ছড়ানো-ছিটানো এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, তিন তলা বাড়িতে মোট ৫টি ইউনিট রয়েছে। বাসায় এই প্রথম চুরির ঘটনা ঘটল। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও তা কাজ করছে না। সম্ভবত দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা বিকল করে সূপরিকল্পিত ভাবে চুরি করেছে। র্দুর্ধষ চুরির ঘটনায় এলাকাবাসীর চরম খুব প্রকাশ করে বলেন বিচারক দম্পতির বাসায় এধরনের তুরির ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা অবস্থা কি। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিচারক দম্পতির বাসায় চুরি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামালপুরে জানালার গ্রিল কেটে র্দুর্ধষ চুরি
