জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
গতকাল রোববার ৯ আগস্ট জামালপুরে শিশুর মেধা ও স্বাভাবিক বিকাশে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রধান শর্ত শীর্ষক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর পৌরসভার রশিদপুর ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার শরিফপুর উচ্চবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই বিষয়ে গত বৃহস্পতিবার লক্ষিরচর সৃষ্টি ক্যাডেট স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছুজ্জামান বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিযোগিতায় পক্ষ দলে রিয়া, ফাহিমা ও ইউশা এবং বিপক্ষ দলে অংশ নেয় মৌমিতা, রাফিউল ও শেফা। যুক্তি, তর্কে তুলনামূলক তথ্য, উপাত্ত এবং যুক্তি বেশী উপস্থাপন করায় বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ট বক্তা হিসেবে পুরস্কৃত হয় বিপক্ষ দলের দলনেতা মৌমিতা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জাকির হোসন। বিচারক ছিলেন সিনিয়র শিক্ষক মোছা: শামীমা আক্তার ,আবাদুল মমিন, সাইদুর রহমান, স্বপ্ন শিশু কল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি মাহবুবুর রহমান আব্দুল্লাহ।
শরিফপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান শিক্ষক মিজানুর রহমান বিন্দু। উল্লেখ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগ নিরাপদ খাদ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।