ঝিনাইগাতী সংবাদদাতা
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন সোয়াগ নানা ষড়যন্ত্র ও জমি সংক্রান্তের মিথ্যা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রদলের আহবায়ক বলেন আওয়ামি দোসর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রামেরকুড়া নিবাসী সাবেক শিক্ষক হাবিবুর রহমান হাবি নানা ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যা মামলা ও বানোয়াট কথা বলে রাজনৈতিকভাবে ছাত্রদলকে হ্যায় প্রতিপন্ন করে আসছে। আমার বাবা ক্রয়সূত্রে ২০১১ সালে ১২৩ দাগে জমির বৈধ মালিক । এই সম্পত্তি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময় থেকে আজ পর্যন্ত জোর পূর্বক দখল ও হুমকি দিয়ে আমার সুনাম ক্ষুন্ন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আহবায়ক আরেফিন সোয়াগ আরো বলেন এই নালিশি ভূমিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। বিগত সরকারের সময় হাবিবুর রহমান হাবি গংরা আধিপত্য বিস্তার করে আমাকে হ্যায় প্রতিপন্ন করে মিথ্যা মামলা করেছেন । তাদের হুমকিতে আমার পরিবার সহ আমি আতংকিত ভাবে জীবন যাপন করছি। তাদের দাবি ১৩০/১৩১ দাগ কিন্তু ১২৩ দাগের জমি দখল চায়। অপর দিকে হাবিবুর রহমান হাবি বলেন ওয়ারিশ সূত্রে আমরা ৫ভাই নালিশি জমির মালিক। ১২৩ দাগের কোন জমি এখানে নেই রাস্তায় চলে গেছে জোর পূর্বকভাবে তারা রাজতৈতিক তকমা লাগিয়ে জমি দখল করতে চায়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে উভয়পক্ষ একে অপরকে দোষারুপ করে আসছে। সচেতন মহল প্রশাসনকে উদ্যোগ গ্রগণ করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আহবায়কের পিতা শাহা আলম সহ ছাত্রদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
ঝিনাইগাতীতে নানা ষড়যন্তের শিকার ও মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ছাত্রদলের আহবায়কের সংবাদ সম্মেলন
