জামিরাই এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা

নিজস্ব সংবাদদাতা
জামালপুরে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা বড়ইতাইর উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধণা দেয়া হয়। জামিরা বড়ইতাইর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইউনিয়নের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আক্কাস, সাংগঠনিক সম্পাদক রিবেল, সিনিয়র সহসভাপতি মিলন, জামিরা বড়ইতাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বটতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্দিস আলী, জামিরা বড়ইতাইর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রমূখ। অনুষ্ঠানে বাঁশচড়া ইউনিয়নের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক তুলে দেন অতিথিরা।