মো. রফিকুল বারী
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার সহ এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মাদারগঞ্জের আয়োজনে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এই র্যালিতে স্থানীয় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ খরকা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য বক্তব্য ও উপস্থাপন করেন মাদারগঞ্জ উপজেলার প্রকল্প সমন্বয়কারী ইএসডিও, ইসিই মো. আবুজ্জোহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা ইন্সপেক্টর আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান, এ টি ই ও গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যাপক মো. রফিকুল বারী, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও চর পাকের দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদারগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
