ঝগড়ার চর বাজার বণিক সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
শেরপুরের ঝগড়ার চর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৩০ অক্টোবর আয়োজিত এ সভায় সমিতির সদস্য,স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর জেলা সমবায় কর্মকর্তা শাহাদাত হোসেন। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হামিদুল হক শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. রেজাউল করিম রতন।
প্রধান অতিথি সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাঃ আল বিরুনী। বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীদের ঐক্য, পার¯পরিক সহযোগিতা ও সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রম একটি বাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝগড়ার চর বাজার বণিক সমবায় সমিতির এ অর্জন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মো. বিল্লাল হোসেন বলেন, সমবায় সমিতির মূল শক্তি হচ্ছে সদস্যদের পার¯পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্য। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের উন্নয়নে সমিতিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সমিতির সাবেক সভাপতি শ্রী অরুণ কুমার মোদক বলেন, একটি সমিতিকে সফলতার পথে এগিয়ে নিতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। বর্তমান কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সমিতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
৭ নম্বর ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম বলেন, ঝগড়ার চর বাজার এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও স্থানীয় উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমিতির এ অর্জন ধরে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়াও শ্রীবরদী উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুজ্জামান ও ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোঃ রুকুনুজ্জামান রুকু, শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল্লাহ আল-ফারুক লেবু এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরো জানান, ঝগড়ার চর বাজার বণিক সমবায় সমিতি ২০২০-২০২৬ অর্থবছরে শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জনে সন্তোষ প্রকাশ করে তাঁরা বলেন, ভবিষ্যতে সমিতিকে বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ জন্য সমিতির সব সদস্য ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তাঁরা।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, ব্যবসায়ীদের পার¯পরিক সহযোগিতা, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ স¤পাদক মো. মাসুদ রানা ও আব্দুস সালাম। সভার শেষপর্বে প্রতি বছরের ধারাবাহিকতায় সমিতির আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বিতীয় বার্ষিক সাধারণ সভাটি প্রাণবন্ত পরিবেশে স¤পন্ন হয়।