নিজস্ব সংবাদদাতা
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জামালপুর জেলায় এমপিওভুক্ত কলেজের মধ্যে জামালপুর সদর উপজেলার নরুন্দিস্থ জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজ এবার সবার শীর্ষ ফলাফল অর্জন করায় জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়ে চমক সৃষ্টি করেছে। কলেজ সূত্রে জানা যায়,জামালপুর সদরের অনন্য এ প্রতিষ্ঠান হতে ৯০ জন পরীক্ষার্থী অংশ নেয় এর মধ্যে মানবিক শাখায় একজন জিপিএ৫ সহ ৫৬জন অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে নিজেরা আলোকিত হয়ে প্রিয় প্রতিষ্ঠানকে ইতিহাসের পাতায় নাম লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছে। এবার মোট পাসের সংখ্যা দাড়িয়েছে ৬২.২২। এবার এ বিদ্যাপিঠ হতে বিজ্ঞান বিভাগ হতে ২৩ জন,মানবিক বিভাগ হতে ৩২ জন ও ব্যবসায়ীক শিক্ষা বিভাগ হতে ১ জন উত্তীর্ণ হয়েছে। দৈনিক লাখোকন্ঠ’র এক প্রশ্নোত্তরে জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ মুহাম্মদ লুৎফর রহমান বলেন,এবারের অর্জিত এ শীর্ষ ফলাফলে প্রানাধিক প্রিয় সন্তানতুল্য একঝাক মেধাবী শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়,বিষয়ভিত্তিক শিক্ষকদের সঠিক পাঠদান সহায়ক হিসেবে কাজ করেছে। তিনি আরো বলেন,শিক্ষার্থীদের শুধু পাশ করিয়ে দেওয়া নয় বাস্তবতার নিরীক্ষে প্রকৃত মানুষ হওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করিয়ে থাকি। নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন,অত্যন্ত অভিজ্ঞ ও সচেতন অধ্যক্ষ পেয়ে এ প্রতিষ্ঠানের সকল কাজে আমরা স্বয়ংসম্পূর্ণ।
জামালপুরে সেরা জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজ
