খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বৃহষ্পতিবার ২৬ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুজ্জামান পলিন ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আতিকুর রহমান সাজু, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উপদেষ্টা বাবু মদন মোহন ঘোষ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, খামারী ছাদেক হোসেন সহ অন্যান্য। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া, প্রাণি সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আঃ রহিম, মাধ্যমিক শিক্ষা অফিসের সজল চন্দ্র ভদ্র, ইউআরসি ইনস্ট্রাক্টর মহির উদ্দিন, দেওয়ানগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক্ষ আবু হানিফ, উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদল সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্য।
দেওয়ানগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
