ঝিনাইগাতীতে ভাতিজার আঘাতে চাঁচি খুন

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বুধবার বিকাল তিনটার সময় ঝিনাইগাতী সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে। জানা গেছে খেত থেকে কুচরিপানা সরানোকে কেন্দ্র করে আপন ভাতিজা আ: হাকিমের ছেলে শাহাআলী চাঁচি মোফাজ্জলের স্ত্রী সামিয়া (৫৫) পরিবারের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা শাহাআলী লাঠি নিয়ে চাঁচিকে আঘাত করলে ঘটনা স্থলেই চাঁচি নিহত হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এলাকাবাসী এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন। ঝিনাইগাতী থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছেছে। খুনের অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।