দেওয়ানগঞ্জ দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
দেওয়ানগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বিত জামালপুর দুর্নীতি দমন কমিশন আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দেওয়ানগঞ্জ আহাম্মদ আলী মহিলা দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ান হয়। রানাস আপ হয় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ট বিতর্কী হয়েছে জিদনি জাহান তোয়া। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও মেডেল বিতরণ এবং অংশগ্রহনকারীদের মাঝে দুদকের শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন. অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের পক্ষে এসআই সুমন সরকার, দুর্নীতি দমন কমিশনের উপ সহকার পিরিচালক আতিউর রহমান, দেওয়ানগঞ্জ একেএম কলেজের প্রভাষক আবু হানিফ, দুপ্রকের সাবেক সভাপতি অধ্যক্ষ নারায়ন চন্দ্র সাহা, দুপ্রকের সভাপতি প্রভাষক সামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, একাডেমিক সুপার ভাইজার সজল ভদ্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী শহিদুর রহমান, সাংবাদিক তারেক মাহমুদ, মহসিন রেজা রুমেল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
প্রতিযোগিতায় প্রথম পক্ষ আহাম্মদ আলী মহিলা মাদ্রাসা বনাম দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় পক্ষ দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম জিল বাংলা সুগার মিলস।